ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধ

রাজশাহীর বাঘায় এবার পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে ডুবে মজা মাঝি নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। সে মৃত আলী মাঝির ছেলে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।


চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর চৌমাদিয়া ওয়ার্ডের মেম্বর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।


এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাঘা থানাসহ নৌ পুলিশকে অবগত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকালের দিকে তারা ঘটনাস্থলে আসবেন। আব্দুর রহমান জানান, ভাঙনের কবলে পড়ে ১৫ দিন আগে মজা মাঝিসহ আরও কয়েকজনের বাড়ি সরিয়ে নিয়েছে। তাদের বসতভিটা এখন নদীর গর্ভে। সেখানে ভাঙন অব্যাহত রয়েছে।


তিনি বলেন, ঘটনার দিন মজা মাঝি ভাঙন কবলিত এলাকায় গিয়ে ভাঙন দেখছিলেন। এ সময় পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে নিখোঁজ হন মজা মাঝি। সে সরল প্রকৃতি মানুষ ছিল বলে জানান আব্দুর রহমান। তার শারীরিক প্রতিবন্ধী এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।


ঘটনার দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নৌকাযোগে চৌমাদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, নিখোঁজ মজা মাঝির স্ত্রী মজিরন ও ছেলে ইসরাত আলী ও স্বজনদের আহাজারি। মরদেহের সন্ধানে পদ্মাপাড়ে অপেক্ষা করছিলেন চৌমাদিয়া গ্রামের নারী-পুরুষেরা।


ভাঙন কবলিত পদ্মার পাড় থেকে প্রত্যক্ষদর্শী আওলাদ দেওয়ান জানান, তাকে নদীর পাড়ে দাড়িয়ে থাকতে দেখছিলেন। কিছুক্ষণ পরে তাকে আর দেখতে পাননি। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছেন, মাটির চাপ ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।


পদ্মাপাড়ের মুদি ব্যবসায়ী আমিরুর ইসলাম জানান, তার দোকান থেকে উঠে পদ্মার পাড়ে গিয়েছিল। নিখোঁজের পর নৌকা ও জাল নিয়ে খোঁজাখুঁজি করে সন্ধান মেলাতে পারেননি।


স্থানীয়রা জানান, গত ১ মাসে অন্তত ৮০টি পরিবার ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়েছে।


চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু বলেন, আগে থেকেই ভকম বেষি ভাঙন চলছিল। বর্তমানে পানি বৃদ্ধির সাথে ভাঙ্গন বেশি আকার ধারণ করেছে। সেই ভাঙনে পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে মজা মাঝি নিখোঁজ হয়েছে।


এই ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের টিম আসতে চেয়েছে বলেও জানিয়েছেন ওসি।

ads
ads
ads

Our Facebook Page

↑