ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গ্রেফতার বিএনপি নেতাসহ তিনজন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. করিম সরকার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য ও চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু নাইম হালিম ও পৌর যুবদল নেতা শাহানুর আলী খানকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যদিও বিএনপির নেতাকর্মীদের ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে; সে বিষয়টি এখনো পুলিশ জানায়নি। তবে বৃহস্পতিবার রাতে মধ্য বাজারের গোলচত্বর লাগানো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফ্যাস্টুন ভাংচুরের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।


এছাড়া এ ঘটনায় জড়িত কয়েকজন ছাত্রদল নেতাকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বিএনপি ও ছাত্রদলের কতিপয় নেতা মধ্য বাজারের গোলচত্বর জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ফ্যাস্টুন ভাংচুর করে এবং তা ভিডিয়ো করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে ভাইরাল করে।


এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আন্দোলনে ফেটে পড়ে। তারা বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑