ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫

ads

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মর্তুজা আলী (৭০)নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, জুনাইদ মিয়া (২৭) আমিনা বেগম (৫০) মো: রাশেদ মিয়া (৩০) সামছুল হক (৬০) ও ফজলুল রহমান (৬০)। এর মধ্যে আহত ফজলুল রহমান এর অবস্থা আশংকাজনক বলে জানান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার অদিতি রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামের একটি জমি নিয়ে নিয়ে শামসুল হক সাথে মকবুল মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।মঙ্গলবার ( ২৬ মে) সকাল ১১ টার দিকে বিরোধপূর্ণ ঐ জমিতে মকবুল দখলে গেলে  প্রতিপক্ষ সামছুল হক  বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা  নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে।ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫ জন আহত হয়।
গুরুতর আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলী কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দুদলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। এব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ads
ads
ads

Our Facebook Page