ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বজ্রপাতে ৯ম শ্রেনীর ছাত্র নিহত, আহত ১

দেবহাটায় বজ্রপাতে ৯ম শ্রেনীতে পড়ুয়া ১ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১জন। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের রাজকুমার সরকারের ছেলে শুভজিৎ ভাতশালা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। সোমবার স্কুল চলাকালীন দুপুরে টিফিনের সময় বৃষ্টি আসলে সব বন্ধুরা মিলে হাইস্কুলের মাঠে ফুটবল খেলছিল। দুপুর ২টার দিকে আকষ্মিক বজ্রপাতে শুভজিত ও তার ১ জন বন্ধু আহত হয়।


দ্রুত তাদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিব হাসান শুভজিত সরকারকে বেলা ২ টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের মধু দাসের ছেলে জয় কুমার দাস (১৬) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রিপোর্ট লেখাকালিন সময় চিকিৎসাধীন ছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑