ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

যশোরের কেশবপুর সুফালাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রাম থেকে জাবের আলী সরদার এর ছেলে আনোয়ার আলী সরদার (৫৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


কেশবপুরের থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন নির্দেশে ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঈনুরের নেতৃত্বে এএসআই আবুল বাশারসহ সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোর বেলাতে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুফালাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে অভিযান পরিচালনা করে আটক করেছেন।


অভিযানকালে জাবের আলী সরদার এর ছেলে আনোয়ার আলী সরদার (৫৫) এর আটককৃত ব্যক্তির তথ্যমতে বসতঘরের পশ্চিম পাশ থেকে একটি বড় আকৃতির গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় কেশবপুর থানায় ডিউটি অফিসার জানান কেশবপুর থানায় একটি মাদক আইনে মামলা হয় যাহার নাম্বার ০৮ তারিখ ০৫/০৯/২২ ইং আসামি যশোরের জেলে প্রেরনের প্রক্রিয়াধীন আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑