ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাচারকারি দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পঞ্চাশ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে। এ সময় পাচারকাজে ব‍্যবহ্নত একটি মিনি কার জব্দ করা হয়। আটক ব‍্যক্তি হলেন, টেকনাফ সদর ইউপির জাহালিয়া পাড়া ২ নং ওয়ার্ডের অলি আহমদের পুত্র আজিজুর রহমান।


সোমবার ১২ সেপ্টেম্বর সকালে এ তথ‍্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস অফিসার এস আই মিল্টন, এস আই তোফায়েল ইসলাম ও এস আই নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার ১১ সেপ্টেম্বর বিকাল ৫:৪৫ ঘটিকার সময় টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদ সাকিনের জলিল মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার আটক করে চালক আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২) এর দেখানো মতে প্রাইভেট কার এর ডান পাশের দরজার নীচের প‍্যানেল কাটিয়া এক কোটি পঞ্চাশ লক্ষ‍্য টাকা মূল‍্যমানের ৫০ হাজার (পঞ্চাশ হাজার) পিস্ ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করা হয়। আটক আজিজুর রহমান দীর্ঘদিন ধরে মাদক পাচার কাজে ও ব‍্যবসায় সম্পৃক্ত রয়েছে বলে জনশ্রুতি রয়েছে।


ওসি তদন্ত নাছির উদ্দিন চৌধুরী আরও জানান,মাদক পাচাররোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

ads
ads
ads

Our Facebook Page

↑