ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শুটকিগাছা বাজারে অভিযান চালিয়ে দীঘা গ্রামের মৃত সাহাদ আলীর ছেলে মোকছেদ আলী ওরফে মতো (৩৮) এবং উপজেলার সদুপুর হিন্দুপাড়া নামক স্থান হতে সদুপুর গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে রুবেল সরদারকে (৩৭) করা হয়।


এ সময় মোকছেদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা রুবেলের কাছ থেকে চার গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।


গ্রেফতারকৃতদের শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই মোশারফ হোসেন এসআই হাইদার আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে শুটকিগাছা বাজার ও রসুলপুর জনৈক প্রশান্ত চন্দ্র দাসের স্বর্ণের দোকানের সামনে থেকে দুজনকে গ্রেফতার করে।


পরবর্তীকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑