ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বালককে আগুনে পুরিয়ে হত্যাচেষ্টা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাকিব নামে (১৫) বছর বয়সী এক কিশোরকে আগুনে পুরিয়ে হত্যাচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার।


শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সময় রাত ১১টার দিকে ৪নং বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর শিবারেগা (হাক্কার গোড়া) এলাকায় ঘটনাটি ঘটে।


কিশোর রাকিব জানায়, শনিবার রাতে সে বাথরুমে যায়, এরপর সেখান থেকে হাজত শেষ করে ঘরে আসার সসয় তিনজন ব্যক্তি তাকে মুখ চেপে ধরে বাথরুম থেকে একটু দুরে নিয়ে যায়। তখন সে একবার চিৎকার করার সুযোগ পেয়েছে, ঘরে থাকা ভাবি তার আওয়াজ একবারই শুনতে পায়। অন্য দিকে তাকে পাশের একটি জঙ্গলের টিলাতে নিয়ে যায় অজ্ঞাত তিন ব্যক্তি।


সে জানিয়েছে, তিনজনই কালো কাপড় পরা ছিল, তবে একজন ব্যক্তিকে ছেলেটি গলার আওয়াজ শুনে পরিচিত মনে করছে। সে জানায় তাকে গাছের সাথে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে একটু দুরে গিয়ে তারা কিছু বলাবলি করতে থাকে। এই ফাকে ভাগ্যক্রমে দুর্বলভাবে বাঁধার কারণে সে ছুটে যায় এবং দৌড়ে খালাত ভাই কামালের বাসার পাশে গিয়ে খালাত বোনকে ঢাক দেয়, তখন তারা ঘর থেকে বের হলে তাদের বিষয়টি জানানো হয়।


খালাত ভাই কামাল বলেন, আমরা ঘুমে ছিলাম প্রথমে আমি তার ঢাক শুনতে পাই, সাথে সাথে আমি এবং আমার বোন ঘর থেকে বের হই আর দেখি সে কথা বলতে পারছে না। তাকে জিজ্ঞেস করলে সে বিস্তারিত বলে।


রাকিবের মা বলেন, আমি বাসায় ছিলাম না, ঘরে শুধু আমার ছেলে ও বড় ছেলের বউ ছিল। ঘটনা শুনে দৌড়ে আসি এসে দেখি ছেলের এই অবস্থা। তখন স্থানীয় অনেকে এসে ঘটনা দেখে এবং স্থানীয় গ্রাম পুলিশও ঘটনাটি দেখে। পরে সকালে ঘটনা স্থানে চাইল্যাতলী বিজিবি ক্যাম্প থেকে বিজিবি ও বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, ইউপি সদস্যরা এলাকার সার্বিক পরিস্থিতি দেখে যান।


লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে। আমাদের তদন্ত টিম ঘটনা স্থানে গেছে, তদন্ত পূর্বক আমরা আইনগত ব্যবস্থা নিবো।

ads
ads
ads

Our Facebook Page

↑