ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ২৩ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।


বুধবার (৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত মাদক কারবারি জালাল উদ্দীন (৪৫) উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের রওশন আলীর ছেলে।


শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি জালাল উদ্দিন ফকিরকে গ্রেফতার করা হয়।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি জালাল উদ্দিনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑