ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যশোরে পরিত্যক্ত স্কুলব্যাগে মিলল ২০ লাখ টাকা

যশোরের মণিরামপুর উপজেলার স্মরণপুর স্কুলের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কুলব্যাগের ভেতর থেকে ১৯ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় কোচিং করতে যায় শিক্ষার্থীরা। তখন স্কুলের পিছনে পরিত্যক্ত ময়লার স্তূপে একটা ব্যাগ দেখতে পায় তারা। ব্যাগটি খোলার সাথে সাথে তারা টাকা টাকা বলে চিৎকার শুরু করে। তা শুনে স্থানীয় ইউনুস আলীর ছেলে জুবায়ের হোসেন ঘটনাস্থলে যান। তিনি দেখতে পান যে ব্যাগ ভর্তি টাকা সেখানে পড়ে আছে।


এ সময় আজাদ নামে স্থানীয় অপর এক ব্যক্তি ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে পালাতে চাইলে এলাকাবাসী তাকে ধরে ফেলে। আজাদ একই গ্রামের ফোরকান বিশ্বাসের ছেলে। এরপর খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি তদন্ত ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। তিনি টাকা নিয়ে পালানো আজাদকে আটক ও টাকার ব্যাগটি জব্দ করেন।


খোঁজ নিয়ে জানা যায় গত শনিবার রাত সাড়ে ১০টায় গোল্ডলিফ কোম্পানির ২৭ লক্ষ টাকা চুরি হয়েছে। পুলিশ ধারণা করছে- এই টাকা গোল্ডলিফ কোম্পানির।


ওসি তদন্ত ওহীদুজ্জামান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব তাড়াতাড়ি বাকি টাকা উদ্ধার হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑