ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাতীয় পার্টির দায়িত্ব পালনে কোনো বাধা নেই জিএম কাদেরের

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক বেঞ্চ এ আদেশ দেন।


এদিন আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।


পরবর্তীকালে তিনি এই হাইকোর্টের আদেশের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑