ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে অবৈধ ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি ইটভাটায় মোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার অবস্থিত অবৈধ এসব ইটভাটায় অভিযান চালানো হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ ৬টি ইটভাটাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


অভিযান হওয়া ইটভাটাগুলোর মধ্যে রয়েছে- দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের মো. জনির ইটভাটায় ৩ লক্ষ টাকা, চকদৌলতপুর গ্রামের রমজান আলীর দু’টি ইটভাটায় ৩ লক্ষ টাকা, আদাবাড়িয়া গ্রামের রাজন মোল্লার ইটভাটায় ৫ লক্ষ টাকা, ডাংমড়কা এলাকার শামীমের ইটভাটায় ৩ লক্ষ টাকা, জাহাঙ্গীর আলমের ইটভাটায় ৫ লক্ষ টাকা ও ফজলুর রহমানের ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


এ সময় অবৈধ এসব ইটভাটার কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।


অভিযান চলাকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদহীন অবৈধ এসব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑