ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিএনপির পদযাত্রা দিয়ে নতুন আন্দোলন শুরু: ফখরুল

পদযাত্রার মধ্য দিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালানোর কোনো পথ পাবেন না। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।


গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চারদিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়েছে।


মির্জা ফখরুল বলেন, ঢাকার এই নীরব পদযাত্রার মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে চলে যেতে বাধ্য করব।


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, তাবিথ আউয়াল প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑