ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় মেলেনি।


শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার খুনিরাপালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার

পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাওয়ার পথে খুনিরাপালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার


চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑