ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

রাজধানী ঢাকার অতি গুরুত্বপূর্ণ সড়ক বিমানবন্দর সড়কে ফের ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১২ মে রাত ১১টা থেকে পরদিন ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।


বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।


এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।


এর আগে ৫ মে রাত ১১টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑