ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঈদুল আযহার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী ১৪ জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিনে ২৪ জুনের টিকিট দেওয়া হবে। আর সর্বশেষ ১৮ জুনে দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। মঙ্গলবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।


তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহায় ঈদের বিশেষ ট্রেন চলবে ৮টি। এসব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনের মোট ২৯ হাজার আসন হবে।


রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে ২২ জুন থেকে। সেদিন কাটা যাবে ২ জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত কাটতে পারবে ফিরতি টিকিট। সেদিন দেওয়া হবে ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।

ads
ads
ads

Our Facebook Page

↑