ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দুই দিনের সফর শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুর ১টার দিকে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।


এর আগে সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় এসে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।


সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ল্যাভরভ। প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন। স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

ads
ads
ads

Our Facebook Page

↑