ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। নয়াদিল্লি সফর শেষে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনার এ সফর। দিল্লি সফরে বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑