ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অত্যাধুনিক আবাসন সেবার বন্দোবস্ত করাছে সরকার

ads

প্রায় ২০ বছর আগে নোয়াখালীর হাতিয়ার অদূরে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এক চরের নাম 'ভাসানচর'। এক সময় যেখানে বসবাস করতো ভূমিদস্যু, জলদস্যু ও সন্ত্রাসীরা। কিন্তু সরকারের একটি পদেক্ষেপেই পাল্টে গেল এ চরের দৃশ্য।

মিয়ানমার সরকারের নির্যাতনে পালিয়ে আসা শরণার্থী রোহিঙ্গাদের জন্য সরকার হাতে নেয় ভাসনচরের এই প্রকল্পটি। যেখানে রোহিঙ্গাদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক সুবিধার বাসস্থান। আধুনিক ও সুন্দর জীবনযাপনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয়েছে ভাসানচরে। যার মধ্যে আবাসন সুবিধা অন্যতম।


জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্ট্যান্ডার্ড মেনেই সেখানে তৈরি করা হয়েছে পরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা। এরই মধ্যে ২২টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেখানে কাজ শুরু করেছে। ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রকল্প ‘আশ্রয়ণ-৩’। প্রায় এক লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে স্থানান্তরের জন্য প্রকল্পটি তৈরি করা হয়েছে। ভাসানচরের প্রকল্পটি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে। দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে দেড় হাজার একতলা ভবন তৈরি করা হয়েছে। আরো আছে ১২০টি বহুতল ভবন।


ভাসানচরের এই আবাসন ব্যবস্থায় রোহিঙ্গাদের জন্য যেসব সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যা শুধু শরণার্থীদের আশ্রয়ের ইতিহাসে বিরল নয়, বরং কল্পনাতীতও বটে। এমন সুযোগ-সুবিধার জীবন শরণার্থীরা কখনো ভাবতেও পারেনি। প্রথম ধাপে ১ হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।  কক্সবাজার পালংখালী ক্যাম্প থেকে স্থানান্তর হয়ে আসা রোহিঙ্গা নসিবুল্লাহ ডেইলি বাংলাদেশকে বলেন, আবাসন ব্যবস্থা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। এতে আমরা অনেক খুশি। আগের তুলনায় এখানে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরো বলেন, আমরা ভালো থাকার আশায় স্বেছায় ভাসানচরে এসেছি। বাংলাদেশ সরকার এখানে আমাদের যে সুযোগ-সুবিধা দিয়েছে তা দেখে আমরা খুশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।


ভাসাসচর ঘুরে দেখা যায়, বসবাসের জন্য নতুন ঘর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পেয়ে আনন্দিত স্বেচ্ছায় ভাসানচরে আসা রোহিঙ্গারা। কক্সবাজারের বদ্ধজীবনে হাঁপিয়ে ওঠা শিশুরা উন্মুক্ত পরিবেশ পেয়ে আনন্দে আত্মহারা। জাহাজ থেকে নেমেই তাদের অনেকেই খেলায় মেতে ওঠে। চারদিকে খোলা জায়গা, নির্মল বাতাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ব্রিটিশ কোম্পানির ডিজাইনে পাকা ঘর, উন্নত স্যানিটেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশসম্মত রান্নাঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, বাজার এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ কী নেই এখানে। আছে এতিমখানা, ডে-কেয়ার সেন্টার এবং সুপারশপের জন্য আলাদা ভবন।


সব মিলিয়ে কক্সবাজারের চেয়ে ১৮টি উন্নত সুবিধা রয়েছে ভাসানচরে। বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কাছে এসব ছিল রূপকথার গল্পের মতো। কিন্তু ভাসানচরে এখন তা বাস্তব। ফলে তাদের মধ্যে এ প্রকল্পের ব্যাপারে যে নেতিবাচক ধারণা ছিল, বাস্তব অবস্থা দেখে তা দূর হয়ে গেছে। ভাসানচর আবাসন প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমান্ডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ডেইলি বাংলাদেশকে বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিকল্পিতভাবে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নির্মাণ কাঠামো করা হয়েছে। মানসম্মত জীবনধারণের সব আয়োজন রয়েছে এখানে। রোহিঙ্গাদের নিরাপদ অবস্থান নিশ্চিতে সব ধরনের ত্রুটি এড়িয়ে কাজটি করার চেষ্টা করেছি।

ads
ads
ads

Our Facebook Page