ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুয়াকাটায় হাজারো পর্যটকদের উন্মাদনা

ঈদে মিলাদুন্নবীসহ সরকারী তিন দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল বিকাল থেকে কুয়াকাটায় এ সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন।


অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার প্রিয়জনদের সঙ্গে তুলছেন সেলফি। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোত করছেন সাগরের মোজনীয় গর্জন। মোটকথা সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়তি পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিয় রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑