ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কানাডার ৪০ জন কূটনীতিককে ফেরানোর নির্দেশ ভারতের

ভারত-কানাডার দ্বন্দ্ব আরও বাড়ল। ভারত থেকে কানাডার ৪০ জন কূটনীতিককে ফেরানোর নির্দেশ দিল মোদি প্রশাসন। (মঙ্গলবার) ‘দ্য ফাইনান্সিয়াল টাইমস’ সূত্রে এই খবর জানা গিয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি থেকে নিজেদের কূটনীতিককে সরাতে হবে কানাডাকে। ট্রুডোর প্রশাসনকে এমনই বার্তা দিয়েছে নয়াদিল্লি।


কানাডায় খালিস্তানপন্থী নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির এই নির্দেশে দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হতে চলেছে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

ads
ads
ads

Our Facebook Page

↑