ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবিতে প্রতিবাদ সমাবেশ

ads

কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান প্রমুখ।


প্রতিবাদ সমাবেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাস্কর্য নির্মানে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর সম্মান অক্ষত অবস্থায় রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


প্রতিবাদ সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

ads
ads
ads

Our Facebook Page