ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

‘সারা রাত নৌকায় কাটিয়েছি, সৃজিতকে গান শুনিয়েছি’

ads

গতকাল ৬ ডিসেম্বর ছিল তারকা দম্পতি সৃজিত ও মিথিলার প্রথম বিবাহবার্ষিকী। মিথিলার কথায়- ‘চট করে পেরিয়ে গেল এক বছর’। বিবাহবার্ষিকীতে কে কাকে কী উপহার দিলেন- এ নিয়ে ভক্তদের কৌতুহল তো থাকেই। তবে মিথিলার কথায় সেই কৌতুহলের সমাপ্তি ঘটেছে। 

এ নিয়ে গণমাধ্যমকে এই দেশি মডেল-অভিনেত্রী বলেন, ‘আমি ম্যাটেরিয়ালিস্টিক গিফটে’ বিশ্বাস করি না। ওসব তো বছরের যেকোনও সময়ই দেয়া যায়। বিবাহবার্ষিকীতে আমরা সুন্দরবন বেড়াতে গেছি। চমৎকার সময় কেটেছে। একজন আরেকজনকে সময় দিয়েছি। মনে রাখার মতো স্মৃতি তৈরি হয়েছে। এটাই বড়।’

সুন্দরবনে তাদের রাতটা কেমন কেটেছে? উত্তরে মিথিলা বলেন, ‘সুন্দরবনের বেশিরভাগ অংশই বাংলাদেশে। এখান থেকে খুবই কাছে। আমরা একটা বোট ভাড়া করে খুব ভোরে বেরিয়েছিলাম। বাজার করে নিয়ে উঠেছিলাম। ওয়াটার মনিটর, বিশাল সাইজের গুইসাপ, হরিণ, বানর- এগুলো দেখেছি। তবে বাঘের দেখা পাইনি।’

সৃজিতপত্নী আরও বলেন, ‘সারা রাত নৌকায় কাটিয়েছি, সৃজিতকে গান শুনিয়েছি। দেশের ব্যান্ডের গান, ওর ছবির গান, ভোরের দিকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি।’

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে এমন মধুময় রাত উপহার দেয়ার পাশাপাশি একটি পারফিউমও কিনে দিয়েছেন মিথিলা। একটা ব্লুটথ স্পিকারও কিনে দেবেন বলে জানিয়েছেন। 

লাল শাড়ি পরে সুন্দরবনে একসঙ্গে বিবাহবার্ষিকীর রাতে বাইরে খাওয়াদাওয়া করেছেন মিথিলা। তিনি বলেন, ‘দোয়া করবেন, যেন এভাবেই কাটিয়ে দিতে পারি বাকি জীবন।’

সৃজিতের ছবিতে নায়িকা হবেন কিনা- এমন প্রশ্নে মিথিলা বলেন, ‘শুধু সৃজিত কেন, বাংলাদেশ কিংবা ভারতের যেকোনও ভালো পরিচালকের ছবিতেই দেখা যেতে পারে।’

একটা ওয়েব সিরিজে কাজের জন্য কদিনের মধ্যেই মিথিলার দেশে ফেরার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি এ অভিনেত্রী। 

মডেল, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে পরিচয়ের পর প্রেমে মজেন মিথিলা। ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয় আইরা তাহরিম খান। কিন্তু দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটিয়ে ২০১৭ সালের জুলাইয়ে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই তারকাদম্পতি। 

ফেসবুকে সৃজিতের সঙ্গে পরিচয় ও শেষ পর্যন্ত সৃজিতের কলকাতার ফ্ল্যাটে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি করে বিয়ে হয়। সৃজিত-মিথিলার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। 





























































































































ব্রেকিংনিউজ

ads
ads
ads

Our Facebook Page