ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে মুরগীবাহী ট্রাকে আগুন

পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীর সম্মুখ পুড়ে গেছে এবং গাড়ীর থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা গেছে। এ ঘটনায় গাড়ীর চালকও আহত হয়েছে।


বুধবার রাত পৌনে দশটার মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।


শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানীর একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাবার পথে ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে। গতিরোধ করতেই মশাল দিয়ে গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর সম্মুখভাগ ও প্রায় সাত হাজার মুরগী মারা যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন। এছাড়াও দুর্বৃত্তদের লাঠির আঘাতে চালক মখলেস আহত হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑