ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় চুরি রোধে ব্যাবসায়ীদের সভা

পটুয়াখালীর কলাপাড়ায় এক সংগে ৯ দোকান চুরির ঘটনায় জরুরি সভা করেছে কলাপাড়া বাজার ব্যাবসায়ী সমিতি। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় পৌরশহরের নতুন বাজার কাপুড়িয়া পট্টি সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল আহসান,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,সহ সভাপতি মোঃ শাহআলম,সিনিয়র সহসভাপতি মোঃ কাবুল খান,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সহ প্রমুখ।


এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহিব্বুর রহমান মুহিব,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,সাবেক চেয়ারম্যান মোঃ কেরামত হাওলাদার সহ পৌর শহরের ব্যাবসায়ী বৃন্দ।


বক্তারা চুরি রোধে প্রয়োজনীয় ব্যাবস্থ ও দ্রুত চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি।

ads
ads
ads

Our Facebook Page

↑