ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। দ্রুতই আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন দিয়ে দিব।


এর আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে বলে জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড।


রোববার (১০ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑