কুষ্টিয়ায় মোট ২১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৬৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৪৫৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৫ জন। কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে- পিসিআর ল্যাবে গতকাল সোমবার কুষ্টিয়ার ১১৩টি স্যাম্পলের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ মোট ২১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।