ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আবাসিক হোটেলের নামে চলছে রমরমা দেহ ব্যাবসা।

রাজধানীর মেইন পয়েন্ট মিরপুর ১০ নাম্বার গোলচক্করে  মাতবর ম্যান সনের ৫ তলায় গড়ে উঠেছে দেহ ব্যাবসার  কারখানা। নাম দেওয়া হয়েছে হোটেল সিটি প্যালেস। এখানে রাতদিন সব সময় চলে দেহ ব্যাবসা এবং মাদক সেবন। শুধু মাদক সেবনই নয়। এই হোটেলের মালিক পারভেজ নিজেকে অনেক শক্তি শালি বলে নিজেকে দাবি করেন।এ বিষয়ে নাম না বলার সরতে এক আবাসিক হোলের মালিক বলেন। সিটি প্যালেস তো আবাসিক হোটেল নয় এটা দেহ ব্যাবসার কারখানা।


আগে এই ধরনের হোটেল ছিল মহাখালি এবং বনানী কাকলির দিকে এখন এই সিটি প্যালেসের মালিক পারভেজ মাতবর ম্যানসনের মালিক কে পার্টনার বানিয়ে অধিক লাভের আসায় দেহ ব্যাবসার কারখানা বানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই হোটেল গুলোর কারনে আমরা যারা ভাল পরিবেশে ব্যাবসা করি তাদের জন্য ঝুকি হয়ে দাড়িয়েছে। আমরা এখন আর ব্যাবসা করতে পারছিনা। কোন ভদ্রলোক এখন আর আবাসিকে আসতে চায়না। অনেক সময় এই সিটি প্যালেস থেকে শুন্য পকেটে চলে যেতে হয়েছে অনেকের। কেউ সম্মানের ভয়ে মুখ না খুললেও রাস্তাই দাড়িয়ে কাঁদছে। এগুলো নিত্যে দিনের সঙ্গি হয়ে গেছে।


তবে যত কিছুই করুক না কেন এই পারভেজ এর রয়েছে পুলিশের সাথে বিশেষ সম্পর্ক কেউ কিছু বলতে চাইলেও তারা বলতে পারেনা। কিছু বললে দ্রুত চলে আসে পুলিশের টিম। এ বিষয়ে সেন পাড়া পর্বতা এলাকার মালিক সমিতির লোক জন বলেন এই সিটি প্যালেসের কারনে আমাদের ছেলে মেয়েদের মানুষ করা কঠিন হয়ে পড়েছে। হাতের নাগালে অনৈতিক ব্যাবসা করলে আমরা কিভাবে ছেলে মেয়ে মানুষ করবো বুঝতে পারছিনা। তিনি আরো বলেন আমরা অনেক বার পুলিশ কে ইনফর্ম করেছি তাতে কোন লাভ হয়নি।আরো আমরাই খারাপ হয়েছি। এখন আর বলে নিজেকে খারাপ করতে চায়না।


এখন আমাদের একটাই ভরসা মিরপুর জোনের ডিসি জসিম স্যারের কাছে আমাদের অনুরোধ এই ধরনের হোটেল বন্ধ করে আমাদের ছেলে মেয়েদের মানুষ করার সুযোগ দিক।এবিষয়ে শাহ আলী প্লাজার দোকান মালিক সমিতির অনেকেই বলেছেন দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে আইন শৃঙ্খলার কারনে হলেও এই ধরনের দেহ ব্যাবসা এবং মাদক সেবনের কারখানা বন্ধ করুন। তানা হলে আমরা সামনের দিকে আরো খারাপ অবস্থার দিকে চলে যাবো।।পর্ব (১)

ads
ads
ads

Our Facebook Page

↑