ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বুধবারই নবনির্বাচিতদের শপথ

বৃহস্পতিবার শপথের কথা জানা গেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবারই অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন। মঙ্গলবার চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


তবে এর আগে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


এদিকে আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑