ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঘন কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি চারটি ফ্লাইট

ads

কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে বিভিন্ন রুটের চারটি ফ্লাইট ফিরে গেছে। মঙ্গলবার রাতে চীনের গুয়াঞ্জু থেকে ঢাকায় আসার কথা ছিল চায়না সাউদার্নের সিজেড-391 ফ্লাইটটি। অবতরণ করতে না পেরে ফিরে যায় ফ্লাইটটি। রিয়াদ থেকে ঢাকাগামী সাউদিয়ার এসভি-804 ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কলকাতায় অবতরণ করে।


সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া এসভি- 3882 ফ্লাইটটি বাংলাদেশের আকাশে থেকে ফিরে গেছে ভারতে। মালিন্দো এয়ারের ওডি-162 ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসে নামতে না পেরে ব্যাংককের ডন মিয়াং বিমানবন্দরে যায়।

ads
ads
ads

Our Facebook Page