ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাস-পিকআপ সংঘর্ষ : খাগড়াছড়িতে ২ নারী নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহতসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির প্রধান সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।


পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।


খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ads
ads
ads

Our Facebook Page

↑