ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। এ শিল্পীর আধুনিক গান এ দেশে তুমুল জনপ্রিয়তা পায়। তবে গজলে ছিল পঙ্কজ উদাসের বিশেষ পারদর্শিতা। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহত শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।গজলে ছিল পঙ্কজ উদাসের বিশেষ পারদর্শিতা