ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে পিকআপ চাপায় এনজিও কর্মী নিহত

ads

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ চাপায় রুবেল মিয়া (৩০) নামে এক এনজিও কর্মীর নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধরুয়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া ময়মনসিংহ শহরে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা দেশবন্ধু’র মাঠ কর্মী। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। মহাসড়কের কলতাপাড়া এলাকায় ঘন কুয়াশার মধ্যে তার মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা পিক আপ ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পিক আপ জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।”

ads
ads
ads

Our Facebook Page