ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে মাদকব্যবসায়ী স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

ads

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’-এ কল করে মাদকব্যবসায়ী স্বামীকে ধরিয়ে দিলেন এক গৃহবধূ। আটক ওই ব্যক্তির নাম পিয়াস (২৮)। তিনি উপজেলার গির্দা (নতুন বাজার) এলাকার মোমেন মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশের এক এসআই বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি জানান তিনি। পরে আড়াইহাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়। এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪ শত পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়।” 


এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page