ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আমাকে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে : কঙ্গনা

ads

ভারতের কৃষক আন্দোলন নিয়ে দুভাগে বিভক্ত বলিউড। কেউ নিচ্ছেন সরকারের পক্ষ আবার কেউ কৃষকদের পক্ষ নিচ্ছেন। সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, সোনু সুদ ও প্রিয়াঙ্কা চোপড়ারা উল্টো সুর গান গাইছেন। এরপরই দিলজিৎ ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। এসবের মধ্যে মুখ খুললেন কঙ্গনা। টুইটারে এক পোস্টে কঙ্গনা বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ ভক্তরা যেভাবে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে আমাকে। অন্যদিকে কঙ্গনা যখন তার বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, সেই সময় কোনও মন্তব্য করেননি দিলজিৎ সিং দোসাঞ্জ। কঙ্গনা তাকে করণ জোহরের পোষ্য বলায়, একবারই ফুঁসে ওঠেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page