উত্তরের হিমালয় থেকে বাতাস দেশে প্রবেশ করায় ঠান্ডা অনুভূত হচ্ছে। বেড়েছে শীতের অনুভূতি। বেশ কয়েকদিন ধরে সারাদেশেই কুয়াশার প্রভাব বেড়েছে। আর হিমেল বাতাসও বইছে। শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভিন সংবাদ মাধ্যমকে জানান, দেশে শীতের প্রকোপ বাড়ছে। বঙ্গোপসাগরে উৎপন্ন একটি ঘূর্ণিঝড় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সঞ্চয় করেছে। যা বাতাসের মাধ্যমে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে।
তিনি জানান, উত্তরের হিমালয় থেকে বাতাস দেশে প্রবেশ করায় দেশে ঠান্ডা অনুভূত হচ্ছে। বর্তমানে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই।
তিনি আরও জানান, বর্তমানে দেশে হাল্কা থেকে মাঝারি আকারের কুয়াশা রয়েছে। আমরা এ অবস্থাকে কুয়াচ্ছন্ন অবস্থা বলি। আগামী সপ্তাহ থেকে এ অবস্থা কেটে যাবে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে। এক্ষেত্রে দিনের বেলা সূর্য্যের আলো থাকবে। রাতের তাপমাত্রা আরও কমে যাবে।