ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জলদস্যুদের হাত থেকে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচার করতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


মিয়ানমারের থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যদের আগের প্রক্রিয়ায় ফেরত পাঠাতে কাজ চলছে। মিয়ানমারের থেকে পালিয়ে আসা প্রায় ২০০ সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছেন। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।


রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ প্রতিবছর কমছে উল্লেখ করে অর্থবরাদ্দ পর্যাপ্ত পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑