ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ফাইজারের ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে মেক্সিকো

ads

মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার (১১ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে। ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে।কার্যত, ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।


মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবিলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা ১ লাখ ২৫ হাজার মানুষকে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে। তবে এ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস কর্তৃক এ ভ্যাকসিনের অনুমোদন পাওয়া আবশ্যক। মেক্সিকোতে ভ্যাকসনি প্রদানের ক্ষেত্রে এ মহামারি মোকাবিলার সামনের সারিতে থাকা মেডিকেল স্টাফরা অগ্রাধিকার পাবে।


সরকার জানায়, মেক্সিকো ফাইজারের ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড ভ্যাকসিন দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে ১ কোটি ২০ লাখ ভ্যাকসিন পাওয়ার আশা করছে।


প্রসঙ্গত, ১২ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে মোট ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১২ লাখ ২০ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে মেক্সিকো।

ads
ads
ads

Our Facebook Page