ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ৬ উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ

বান্দরবান সদর শাখা ছাড়া থানছি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকের কার্যক্রম বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (৩ এপ্রিল) সোনালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. মোসা খান  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ও বুধবারের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য বান্দরবানের সদর শাখা ছাড়া সব উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।  এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় অস্ত্রধারীরা। এ সময় সোনালী ব্যাংকে থেকে ১৫ লাখ ও কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। 


এছাড়া গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করেছে অস্ত্রধারীরা। এসময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑