ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর মেরুল বাড্ডায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


নিহতের নাতি নাজমুল হাসান জানান, তার নানা মেরুল বাড্ডার ইউলুপ ব্রিজের ঢালে নৈশপ্রহরীর কাজ করতেন। ভোরে একটি লরি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। 


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑