ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেনর নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ৯ মে বেলা দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।শিমুল রামনগর গ্রামের এশার আলী কাগুচীর ছেলে।


স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশে বিলে ছাগল আনতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিমুলের। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑