ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় বৈষম্য হবে না : আমু

সাম্প্রতিক সময়ে সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দলের তা বিবেচনায় আনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। অর্থাৎ চিকিৎসায় কোনো বৈষম্য করা হবে না। একইভাবে দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না বলে তিনি জানান। 


আহতদের দেখতে শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেলে যান ১৪ দলের নেতারা। এ সময় চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজ নেন তারা। পরে এই জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। নিহতদের তালিকা প্রকাশ করা হলে, তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।


এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন জানায় উল্লেখ করে তিনি জানান, এই জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত। এই সময় জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑