ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে ভারতে সর্বদলীয় বৈঠক

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠকে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ মঙ্গলবার সকালে এই বৈঠকে অংশ নেন ক্ষমতাসীন দলের অমিত শাহ ও বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধীর মতো শীর্ষস্থানীয় নেতারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এই পরিস্থিতিতে নিয়েই জরুরি বৈঠকে বসে ভারত সরকার।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি ও সংঘর্ষ নিয়ে ব্রিফ করেছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলে বিরোধী নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। 


জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ভারত।

ads
ads
ads

Our Facebook Page

↑