ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রুশ সেনায় এখনও ৬৯ ভারতীয় রয়েছে: জয়শংকর

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে এখনো ৬৯ ভারতীয় যোদ্ধা মস্কোর হয়ে যুদ্ধ করছেন বলে জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার (৯ আগস্ট) এ কথা জানান। খবর আনাদোলু এজেন্সির।

জয়শঙ্কর বলেন, ওই ৬৯ জন ভারতীয় সেনা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা ৯১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৮ জন মারা গেছেন।

১৪ জনকে কেনোক্রমে দেশে ফিরিয়ে আনতে পরেছে ভারত সরকার। আর বাকি ৬৯ জনকে রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে মুক্ত করে দেশে ফেরত আনার চেষ্টা করছে ভারত।

তিনি আরো জানান, গত মাসে মস্কো সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন।

ভারতের প্রধান তদন্তকারী সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- গত মে মাসে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য ভারতীয় নাগরিকদের পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে ছিল।

ভারত রাশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং রাশিয়ার অপরিশোধিত তেলের বেশির ভাগই আমদানি করছে ভারত।

ads
ads
ads

Our Facebook Page

↑