ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের থানায় পুলিশের কার্যক্রম শুরু

৫ দিন পর জয়পুরহাট সদর থানাসহ জেলার ৫ থানায় পুলিশের সেবা প্রদান কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এসময় ডিসি, এসপি ও সেনাবাহিনীর সদস্যরা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ কার্যক্রম শুরু হয়।


জয়পুরহাট থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফট্যান্যান্ট কর্ণেল জুবায়েরসহ অনান্যরা।


পরিদর্শন শেষে পুড়ে যাওয়া থানার বারান্দায় চেয়ার টেবিলে বসে থানার ওসি হুমায়ন কবির আগত ভুক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু করেন। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।


জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের এক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব। সেনাবাহিনীর সদস্যরা জেলার সব উপজেলায় গিয়ে একইভাবে এ সেবা প্রদান কার্যক্রম চালু করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑