ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 


আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন।


প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑