ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারালো টাইগ্রেসরা। বাংলাদেশের ফারজানা হকের ৬১ রান ও শারমিন আক্তারের ৭২ রানে ভর করে দলটির বিপক্ষে আজ হেসে খেলে জয় পায় বাংলাদেশ।


মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট পায় টাইগ্রেসরা। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে শিকার করেন সুলতানা খাতুন। এরপর ৪৭ রানের জুটি বাঁধেন গ্যাবি লুইন ও অধিনায়ক অ্যামি হান্টার। দলীয় ২০তম ওভারে রাবেয়া খানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন আইরিশ অধিনায়ক। আউট হওয়ার আগে ৪০ বল খেলে ২৩ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন গ্যাবি লুইস। আউট হওয়ার আগে দলীয় সর্বোচ্চ ৭৯ বলে ৫২ রান করেন তিনি। 


এরপর কেউই খুব বেশি রান করেত পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান করে আয়ারল্যান্ড। 


জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৯ রানের মাথায় ওপেনার মুর্শিদা খাতুন আউট হন। এরপর বড় একটি জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। ওপেনার ফারজানা হক আর শার্মিন আক্তার দুজনে মিলে ১৩৩ রানের জুটি গড়েন। এতেই এগিয়ে যায় বাংলাদেশ। ফারজানা ৯৯ বল খেলে ৬১ রান করেন। অন্যদিকে, শারমিন আক্তার দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন। শেষ পর্যন্ত ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ নারী দল।

ads
ads
ads

Our Facebook Page

↑