ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে সড়কে প্রাণ গেল ২ জনের

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার ভোরে মোংলা-রামপাল সড়কের গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মোংলা থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।


জানা যায়, পাথরবাহি পিকাপ-নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।

ads
ads
ads

Our Facebook Page

↑