ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এনসিপি ও এবি পার্টির নেতাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজার সদরের খুরুশকুলে আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতাসহ ছয়জনকে মামলার আসামি করা হয়েছে।নিহতের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মামলাটি করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।আসামিরা হলেন- এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, তার ছেলে ও জেলা এনসিপি নেতা রাইয়ান কাশেম, তানভীর কাশেম, হ্যাচারির ম্যানেজার আনোয়ার হোসেন, মোহাম্মদ হোছাইন এবং মিজানুর রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।


আসামিদের মধ্যে রাইয়ান কাশেম, আনোয়ার হোসেন ও মিজানুর রহমানকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আগেই রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে পুলিশ। পরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারও আগে সোমবার মিজান ও হোছাইনকেও কারাগারে পাঠানো হয়।


রাইয়ানের আইনজীবী গোলাম ফারুক খান কায়সার জানান, হত্যাকাণ্ডে রাইয়ানের সম্পৃক্ততা না থাকার পরও আদালত সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে রাইয়ানকে সুচিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, রাইয়ান কাশেম ‘জুলাই অভ্যুত্থান’ নামে একটি ছাত্র সংগঠনের সমন্বয়ক এবং সম্প্রতি আত্মপ্রকাশ করা নতুন দল এনসিপির জেলা পর্যায়ের নেতা।


গত রবিবার রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝিরঘাট এলাকায় আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামে একজনকে হত্যা করা হয়। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা ও মৃত দানু মিয়ার ছেলে।


ads
ads
ads

Our Facebook Page

↑