চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করা সেই সন্ত্রাসী শওকত আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তার অস্ত্রসহ চলাফেরা করার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।শওকত আলী নামে ওই যুবক চারাবটতল এলাকা গোল বক্সের পুত্র। অস্ত্র হাতে শওকতের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে। শওকতকে গ্রেপ্তার করলেও এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন গণমাধ্যমকে বলেন, শওকত আলীকে আদালতের হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।